ঢাকারবিবার , ১১ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কেন্দুয়ায় সার ডিলারদের সাথে মতবিনিময় সভা

চমক নিউজ, বেনাপোল অফিস
সেপ্টেম্বর ১১, ২০২২ ১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

কেন্দুয়ায় সার ডিলারদের সাথে মতবিনিময় সভা

কেন্দুয়া প্রতিনিধি- নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সকল বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের সাথে রাসায়নিক সার পরিস্থিতি এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (১০ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালালের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবিরের সঞ্চালনায় প্রধান অতিথির ব্যক্তবে নেত্রকোনা ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কিৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ডিলারদের উদ্দেশে বলেন- দেশে সারের কোন সংকট নেই ।

তাই অতিরিক্ত মুনাফার আশায় কৃষকের ভাগ্য নিয়ে খেলবেন না। আপনারা সংকটকালে কৃষকের পাশে দাঁড়ান, সরকারের পাশে দাঁড়ান। এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, বাজার কমেটির সভাপতি ও সার ডিলার সমিতির নেতা এনামুল হক ভূঞা, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বাঙালী, মাহবুব আলম বাবুল, জাকির আলম ভূঞা, মঞ্জুর আলী তালুকদার, সার ডিলারগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

স/বি