ঢাকাশুক্রবার , ৯ সেপ্টেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জ মাদকের বিরুদ্ধে এসপির জিরো টলারেন্স ঘোষণা

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ৯, ২০২২ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জ মাদকের বিরুদ্ধে এসপির জিরো টলারেন্স ঘোষণা

কৃষ্ণ চন্দ্র রাজ বংশী, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করলেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। আজ(শুক্রবার) দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কলতা অভয়াচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে, বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যদানকালে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘যুবক ও তরুনরা মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের ছোবলে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে। এর থেকে মুক্তি পেতে হলে সমাজের সকল স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। কে মাদকের ব্যবসা করে, কারা সেবন করে-আমাদের এসব তথ্য দিতে হবে। আমরা সমাজ থেকে মাদক নির্মূল করতে চাই।’

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাদকবিরোধী সমাবেশে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম খান, স্থানীয় নালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মধু, নালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ খান, অ্যালামনাই অ্যসোসিয়েশননের এডমিন হারুন অর রশিদ ও মোশারফ হোসেন খোকন।

সকল বক্তাই সমাজ থেকে মাদক নির্মূলে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। বিদ্যালয় অ্যালামনাই অ্যসোসিয়েশননের এডমিন ইশতিয়াক আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত এই মাদকবিরোধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অপু মোহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব (অপরাধ ও তদনন্ত), শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান, বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এডমিন সামিউল্লাহ রনি, হাসান মাহমুদ তাপস মিয়া ও মনিরুজ্জামান, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকবৃন্দ।

স/এষ্