গানে ব্যাস্ত সময় পার করছেন মিঠুন
বিনোদন প্রতিবেদক : গান প্রান পায় সুর তাল ছন্দে। গানকে আরো বেশি মোহনীয়, শ্রুতিমধুর করে তোলে মিউজিক। মিউজিক সৃষ্টির কারিগরদের একজন মোহাম্মদ মিঠুন মিয়া। নিজে মিউজিকের মানুষ, স্বপ্ন দেখেন মিউজিক নিয়ে। মঞ্চ কিংবা লাইভ প্রদর্শনী, ঝড় তোলেন “ড্রামসে’র” তালে। প্রচার মাধ্যম ইয়ুটিউবের অনেক জনপ্রিয় গানের রিদম তৈরি করছেন নিয়মিত।
ছয় ভাই বোনের সংসারে বড় হয়েছেন মিঠুন। সঙ্গীতের যাত্রা তার সহজ ছিল না। সঙ্গীত জীবনের শুরুতে বাঁধা এলেও এখন তিনি একজন পেশাদার ড্রামার। নিয়মিত ড্রামস বাজান দেশের বিভিন্ন মঞ্চে। রেকর্ডিং ষ্টুডিওতে নিয়মিত তার ড্রামস রেকর্ড হচ্ছে বিভিন্ন গানের মিউজিকে।
কাজের সম্মান সরূপ দেশ বরেণ্য অনেক একাডেমী থেকে পেয়েছেন সম্মাননা। সঙ্গীতপ্রেমী এই যুবকের জন্ম চাঁদপুরের কচুয়া উপজেলায়। একান্ত আলাপচারিতায় মিঠুন আমাদের প্রতিবেদককে জানান সঙ্গীত নিয়ে রয়েছে তার সুদূর পরিকল্পনা। এবং সঙ্গীতেই তিনি নিজেকে উৎসর্গ করতে চান।
স/এষ্

