বাঘারপাড়ার নারিকেলবাড়ীয়ায় বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী পালিত
বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
এদিন বিকেলে নারিকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংক্রান্ত স্মরণসভায় সভাপতিত্ব করেন নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি আসাদুজ্জামান চিশতী।
স্মরণ সভায় সমন্বয়কারী প্রধান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার অধিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুছ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালেক মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জিব,গিয়াস উদ্দিন হীরা,উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক এনায়েত হোসেন লিটন, যুবলীগ নেতা রিয়াদ হোসেন, জেলা মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, কৃষকলীগ নেতা সুলতান মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ পলাশ, আব্দুল কাদের প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার ইমদাদ হোসেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স/এষ্

