ঢাকারবিবার , ২৮ আগস্ট ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নেত্রকোনায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

চমক নিউজ বার্তা কক্ষ
আগস্ট ২৮, ২০২২ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সভা

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার নবাগত পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ সাংবাদিকদের সঙ্গে রবিবার দুপুরে মতবিনিময় সভা করেছেন। জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ মতবিনিময় সভার আয়োজন করেন।

সভায় সভাপতির বক্তব্যে নবাগত পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ বলেন, ‘কেউ থানায় গিয়ে কাঙ্খিত সেবা না পেলে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। যদি কোনো সেবা প্রার্থী সেবা বঞ্চিত হন তাহলে কর্মরত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিঁনি আরো বরেন, সংবাদপত্র হল সমাজের দর্পণ আর সাংবাদিকরা হলেন জাতির বিবেক। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।’

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নসহ নেত্রকোনা জেলাকে মাদক, জুয়া, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাব সম্পাদক এম মোখলেছুর রহমান খান, যুগ্ম সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, এডভোকেট আবদুল হান্নান রঞ্জন, সাংবাদিক এম ফখরুল হক, কামাল হোসাইন, আলপনা বেগম, সঞ্জয় সরকার, দিলওয়ার
খান প্রমুখ।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, মোরশেদা খাতুন,নেত্রকোনা মডেল থানার অফিসার ইন-চার্জ, খন্দকার শাকের আহমেদসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

স/এষ্