শোক দিবসে অসহায় ও দুস্থদের মাঝে হাজী দুলালের খাবার বিতরণ
কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা যুবলীগের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে জেলার কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে অর্ধ সহস্রাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে এ খাবার বিতরণের আয়োজন করেন জেলা যুবলীগের আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমিন দুলাল।
তিনি বলেন, শোকাবহ আগস্টে মাস জুড়ে অনেক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে আওয়ামী যুবলীগ। তারই ধারাবাহিকতায় জাতীয় শোক দিবসের অন্যান্য কর্মসূচির সাথে আমাদের জেলা যুবলীগের পক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা, দোয়া মাহফিল এবং অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণের আয়োজন করা হয়। কুড়িগ্রাম জেলা যুবলীগ অতীতেও সবসময় গণ মানুষের সাহায্য সহযোগিতা ও কল্যাণে ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে।
এ সময় জেলা যুবলীগের সদস্য আতাউর রহমান বিপ্লব, মাসুদুর রহমান মাসুদ, শফিকুল হাবিব রতন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শাকিব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জোবাইদুল ইসলাম তালুকদার, ডিনার, রাসেল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মিলন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাজেদুল ইসলাম রাজু সিকদার সহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
স/এষ্

