সখীপুরে জাতীয় শোক দিবস পালন
শরিফুল ইসলাম বাবুল,সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সখীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, শোক র্যালি, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, বঙ্গবন্ধুর গান প্রতিযোগিতা, আলোচনা সভা,দোয়া মাহফিল, কোরআন খতম, যুব ঋণ বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও শ্রদ্ধার সাথে বিভিন্ন আয়োজনে পালন করা হয় জাতীয় শোক দিবস।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত সিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, প্রফেসর আলীম মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমীন মুকুল, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার, বীর মুক্তিযোদ্ধা এমও গণি, অধ্যাপক মুসলিমা খাতুন প্রমুখ বক্তব্য দেন।
এদিকে উপজেলা আ.লীগ উপজেলার ১২১টি স্থানে গণভোজের আয়োজন করেন। গণভোজে উপজেলা আ.লীগের সভাপতি শওকত সিকদার, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
স/এষ্

