ঢাকারবিবার , ১৪ আগস্ট ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লালমনিরহাটে সাংবাদিকদের উপরে হামলার ঘটনায় প্রাধান আসামি গ্রেপ্তার

চমক নিউজ বার্তা কক্ষ
আগস্ট ১৪, ২০২২ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটে সাংবাদিকদের উপরে হামলার ঘটনায় প্রাধান আসামি গ্রেপ্তার

লাভলু শেখ লালমনিরহাট থেকে।। লালমনিরহাটের যমুনা টিভির জেলা প্রতিনিধি আনিছুর রহমান লাডলা ও প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আব্দুর রব সুজন সহ, ৫ জন সাংবাদিককে মাধধর করা মামলায় এজাহার ভুক্ত ১ নং আসামি সাহেব মন্ডল (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার( ১৪ আগস্ট) দুপুরে সাংবাদিকদের মারধরের হামলা মামলায় প্রধান আসামি সাহেব আলীকে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা সিংগের ডাবরি এলাকা থেকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

জানা গেছে, পঞ্চগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজার রহমান মন্ডলের বড় ছেলে সাহেদ মন্ডল একই এলাকার ২ সন্তানের জননীকে ফুসলিয়ে নিয়ে বিয়ে করে। সাহেদ মন্ডল নিজেও ২ সন্তানের জনক। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে সাংবাদিকরা সেখানে সংবাদ সংগ্রহে যায়। সাংবাদিক আসার কথা জানতে পেরে ক্ষিপ্ত হয়ে সাহেদ মন্ডল ১০/১২ জন সন্ত্রাসী নিয়ে পঞ্চগ্রাম ইউনিয়নের সাকোরপাড় নামক স্থানে সাংবাদিকদের পথরোধ করে।

পরে হামলাকারীরা সাংবাদিকের কাছে থাকা ক্যামেরা ট্রাইপড কেড়ে নিয়ে ক্যামেরা ভাংচুর করে। এ সময় সাহেদ মন্ডল সাংবাদিকদের ক্যামেরার ট্রাইপোট দিয়ে সাংবাদিকদের এলোপাতারী আঘাত করতে থাকে। এসময় হামলাকারীরা ট্রাইপোট দিয়ে যমুনা টিভির প্রতিনিধি আনিছু র রহমান লাডলার মাথায় আঘাত করলে তার মাথা ফেটে রক্ত বের হয়। এঘটনায় মামলা করা হলে লালমনিরহাট সদর থানার পুলিশ অভিযান চালিয়ে রাজারহাট সিংগের ডাবরি থেকে সাহেব মন্ডল কে গ্রেফতার করেন।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট উপজেলার সিংগের ডাবরি এলাকা থেকে সাংবাদিকদের মারধরের ১ নং আসামি কে গ্রেফতার করা হয়। এবং বাকি আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

স/এষ্