রাজধানীর রামপুরায় অটোরিকশা উল্টে চালক নিহত
মনির হোসেন জীবন- রাজধানীর রামপুরা ওয়াপদা সড়ক এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক চালক নিহত হয়েছেন। নিহতের নাম মো. সেন্টু মৃধা (৩৬)।
নিহত সেন্টু বরিশাল জেলার মুলাদী থানার
মো, মোবারক মৃধার পুত্র বলে জানা গেছে। তিনি পূর্ব রামপুরার ১৩৬/৫ নম্বর বাসায় স্ত্রী ও দুই পু্ত্রকে নিয়ে বসবাস করে আসছিল।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া অটোরিকশা চালক মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের পরিবার জানান, আজ রোববার ভোর সাড়ে ৫ টার দিকে রামপুরা থানার ওয়াপদা সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারী ও নিহতের পরিবারের লোকজন তাকে আহত অবস্হায় উদ্বার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। পরে সকাল ৯ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সেন্টু মৃধার পু্ত্র মো. সাব্বির মৃধা জানান, আজ রোববার ভোরে আমার বাবা প্রতিদিনের মত রিকশা নিয়ে কাজে বের হন। পরে ভোর পাঁচটার দিকে খবর পাই, রামপুরা ওয়াপদা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আমার বাবার রিকশা উল্টে গেছে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে বাবাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাই। পরে সকাল ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওসি মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
স/এষ্

