টঙ্গীতে অস্ত্রের মুখে অটোরিকশা ছিনতাই দুইজন আটক
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে অস্ত্রের মুখে জিম্মি করে অটোরিক্সা ছিনতাই করে নেওয়ার অভিযোগে গত বুধবার রাতে রাসেল ওরফে সোহেল (২৫) ও মো: ওলি (২৭) নামের দুইজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের টঙ্গী পশ্চিম থানা পুলিশ রাত সাড়ে ১২টার সময় খাঁপাড়া রোড এলাকার আশামনি পার্কের সামনে হইতে ভিকটিম শফিকুল ইসলাম (৩৮) কে মুখে কসটেপ লাগানো অবস্থায় উদ্ধার করে।
ভিকটিমের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাত দেড়টার সময় তারাটেক্স গার্মেন্টস এর সামনে থেকে রাসেল ওরফে সোহেল (২৫) ও ওলি (২৭) কে আটক করা হয়। এ সময় একটি অটোরিক্সা, ০১ টি ছুড়ি ও কসটেপ জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে।
স/এষ্

