ঢাকাসোমবার , ৮ আগস্ট ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখীপুরে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন

চমক নিউজ বার্তা কক্ষ
আগস্ট ৮, ২০২২ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

সখীপুরে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন

শরিফুল ইসলাম বাবুল,সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে নানা আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (০৮ আগস্ট) শোভাযাত্রা, আলোচনা সভা ও হত দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, তথ্য আপা প্রকল্প ও জাতীয় মহিলা সংস্থার আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল।

উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তারের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার, ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমত আরা খাতুন, ইউ আর সি হেলেনা পারভীন প্রমুখ।

এছাড়াও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা ইসরাত জাহান বিথী, সহকারী প্রোগ্রামার জান্নাতুল নাঈমা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সোহেল রানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স/এষ্