দোয়ারাবাজারে পুলিশ সদস্যের নাম নিয়ে বিভ্রান্তি
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : দোয়ারাবাজারে এক পুলিশ সদস্যের নাম নিয়ে বিভ্রান্তির ছড়াছড়ি এবং তদন্তাধীন বিষয়ে প্রতিপক্ষের লোকজন কর্তৃক হয়রানি করার অভিযোগ অভিযোগ উঠেছে।
ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাঁও গ্রামের মোক্তল হোসেনের দুই পুত্রের নাম এবং ডাক নাম নিয়ে জটিলতা দেখা দেয়। এক ভাইয়ের নাম মোশারেফ হোসেন মজুমদার এবং অপর ভাইয়ের নাম মোঃ মোশাররফ হোসেন ওরফে মোবারক। একই পরিবারের দুই ভাইয়ের নাম কাছাকাছি শব্দের ব্যবহার নিয়ে আপত্তি দেখা দেয়। বিশেষত মোঃ মোশাররফ হোসেনের পুলিশে চাকুরী হওয়ার ১৯ বছর পর তাঁর প্রতিপক্ষের লোকজন এ নিয়ে বেশ সরব হয়ে ওঠে।
পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বেনামে অভিযোগ করে বেশ জটিলতার সৃষ্টি করা হয়। সম্প্রতি সাপ্তাহিক একটি অনলাইন পত্রিকার পেজে এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুক প্রতিবেদন প্রকাশ এবং পরবর্তীতে তা উড্ড করে নেওয়া হলে এলাকায় নানা আলোচনা সমালোচনার ঝড় বইছে। এ নিয়ে দফা দফায় তদন্তও চলছে সংশ্লিষ্টদের।
উল্লেখ্য, মোক্তল হোসেনের ৪র্থ পুত্র মোঃ মোশাররফ হোসেন। ২০০৩ সালে কনস্টেবল পদে পুলিশে চাকুরীতে নিযুক্ত হন। চাকুরী হবার পূর্বে ২০০২ সালে পুলিশের যাচাই-বাছাই প্রতিবেদনে তাঁর প্রকৃত নাম উল্লেখ করা হয় মোঃ মোশাররফ হোসেন ওরফে মোবারক হোসেন। দাখিলের সনদপত্র মোঃ মোশাররফ হোসেন নামেই উল্লেখ রয়েছে।
তাঁর সনদপত্র বিশ্লেষণে দেখা যায়, মোঃ মোশাররফ হোসেন কুমিল্লার শ্রীপুর ইসলামিয়া দাখিল মাদরাসা থেকে ১৯৯৮ সালে দাখিল পাশ করেন। পরে ওই সনদপত্র দিয়েই তাঁর পুলিশে চাকুরী হয়। খতিয়ে দেখা যায়, দাখিলের প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশন কার্ড (রেজি নং ৭৫২৫৯) এবং জাতীয় পরিচয়পত্রে (৯১৯৬২০৩১২৭০৭৯) মোঃ মোশাররফ হোসেন সঠিক নামটিই লেখা রয়েছে। এবং তাঁর ছবিই রয়েছে কাগজপত্রে।
মোঃ মোশাররফ হোসেনের পরিবারের লোকজন জানান, চাকুরী হওয়ার ১৯ বছর পর প্রতিপক্ষের লোকজন অহেতুক প্রপাগাণ্ডা ছড়াচ্ছে। মোশারেফ হোসেন মজুমদার স্থানীয় বাজার নির্বাচনে অংশগ্রহণ করার জেরে বেনামে অভিযোগ করে হয়রানি করে আসছে। নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য তখনই তারা নানাভাবে হুমকি ধমকি দিয়ে আসছিল।
স্থানীয় ইউপি সদস্য আবদুল কাদির বলেন, পুলিশে চাকুরী করে মোঃ মোশাররফ হোসেন ওরফে মোবারক এবং অপর ভাইয়ের নাম মোশারেফ হোসেন মজুমদার একজন ব্যবসায়ী। আমরা আগে থেকেই তা জানি। কাগজপত্র এবং ভোটার আইডি কার্ডেও এভাবেই তাদের নাম আছে।
স/এষ্

