ঢাকারবিবার , ৩১ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে ৬ বছর পর মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেপ্তার

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ৩১, ২০২২ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে ৬ বছর পর মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি গ্রেপ্তার

কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুরে রিকশাচালক হত্যায় মৃত্যুদণ্ড পাওয়া পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকার সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকা থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে র‌্যাব -৪। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের আঞ্চলিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব ৪-এর লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন।
দণ্ডিত ৪২ বছরের নজরুল ইসলামকে হরিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। নজরুলের বাড়ি উপজেলার চালা ইউনিয়নের কামারঘোনা এলাকায়।

র‌্যাব কর্মকর্তা বলেন, ‘বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে ২০১১ সালের ২৮ নভেম্বর হরিরামপুরের কদমতলা এলাকার রিকশাচালক ইদ্রিস আলীকে শ্বাসরোধের পর গলা কেটে হত্যা করেন নজরুল ইসলাম। ‘এ ঘটনায় নজরুল, ইদ্রিসের স্ত্রী সেলিনা আক্তার, সাত্তার মিয়া ও দুলাল মিয়াকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের মা কোমেলা বেগম । গ্রেপ্তারের পর নজরুল তিন বছর দুই মাস কারাভোগের পর জামিনে বেরিয়ে পালিয়ে যান।’ লেফটেন্যান্ট কমান্ডার বলেন, ‘মামলা চলাকালে মারা যান সাত্তার মিয়া। দোষী প্রমাণিত হওয়ায় ২০১৬ সালে নজরুল ও সেলিনাকে তাদের অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয় আদালত। খালাস দেয়া হয় দুলাল মিয়াকে। ‘পালিয়ে গিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ান নজরুল। অভিযান চালিয়ে ঢাকার সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’ ঘটনার পর থেকে নিহত ইদ্রিসের স্ত্রী সেলিনা আক্তার পলাতক বলেও জানান র‌্যাব এই কর্মকর্তা।

স/এষ্