নেত্রকোনায় জয় এঁর জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল, গাছের চারা রোপন ও বিতরণ
পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পুত্র সজীব ওয়াজেদ জয় এঁর জন্মদিন উপলক্ষে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জেলা যুবলীগের সভাপতি প্রার্থী ব্যারিস্টার ফয়সল আহমদ রনি’র উদ্যোগে মিলাদ মাহফিল, গাছের চারা রোপন ও বিতরণ করা হয়েছে।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলদ্বয়ের আহ্বানে বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার ৩৬ নং বালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সজীব ওয়াজেদ জয় এঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ মাহফিল শেষে বি়ভিন্ন প্রজাতির প্রায় ৫০ টি গাছের চারা রোপনসহ প্রায় ৫ শত গাছের চারা সাধারণ মানুষের মাঝে বিতরণ করেন রনি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যারিস্টার ফয়সল আহমদ রনি। এসময় উপস্থিত ছিলেন-নেত্রকোনা সরকারি কলেজের সভাপতি সুমন সরকার অপু, সহসভাপতি আজিজুল, জেলা ছাত্রলীগের সহসভাপতি শরীফ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক দুদুল ফারাস, সাবেক সহসভাপতি আনিসুর রহমান জুয়েল, পিয়াস, যুবলীগ নেতা মামুন কবীরসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
স/এষ্

