ঢাকামঙ্গলবার , ২৬ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নেত্রকোনায় শ্বাশুড়িকে পালিয়ে বিয়ে, ৯ বছর পর সাজাপ্রাপ্ত জামাই গ্রেপ্তার

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ২৬, ২০২২ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় শ্বাশুড়িকে পালিয়ে বিয়ে, ৯ বছর পর সাজাপ্রাপ্ত জামাই গ্রেপ্তার

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার মোহনগঞ্জে শাশুড়িকে নিয়ে পালিয়ে বিয়ে করার ঘটনায় শ্বশুরের দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত জামাই আয়াতুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাত ১০টার দিকে আটপাড়া উপজেলার কৃষ্ণপুর এলাকা থেকে আটপাড়া থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানার পুলিশ।

গ্রেপ্তারকৃত আয়াতুল ইসলাম মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের মেদিপাথরখাটা গ্রামের শাহ্ জামালের ছেলে।

জানা গেছে, ২০১১ সালে শ্বশুর মতি মিয়ার করা এ মামলায় ২০১৩ সালে আয়াতুলকে দেড় বছরের কারাদণ্ডসহ দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন আদালত।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১০ সালে তাদের গ্রামের মতি মিয়ার মেয়ে মরিয়মকে বিয়ে করে আয়াতুল। বছর যেতে না যেতেই একপর্যায়ে শাশুড়ি নাসরিনের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে আয়াতুল। ২০১১ সালে শাশুড়িকে নিয়ে পালিয়ে সিলেটে গিয়ে বিয়ে করে কয়েক মাস একত্রে বসবাস করে তারা। এ ঘটনায় শ্বশুর মতি মিয়া বাদী হয়ে আয়াতুলকে আসামী করে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তবে দেড় বছর আগে মামলার বাদী মতি মিয়া মারা গেছেন।

আয়াতুল ৯ বছর পলাতক ছিল। সে ঢাকায় গার্মেন্টসে চাকরি করে এবং নতুন স্ত্রীকে নিয়ে আটপাড়ার কৃঞ্চপুর গ্রামে বসবাস করত। ১ম স্ত্রী মরিয়ম (মতি মিয়া ও নাসরিনের মেয়ে) বিদেশে থাকে।

মোহনগঞ্জ থানার ওসি, রফিকুল ইসলাম আয়াতুলকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন এবং আসামী আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান।

স/এষ্