ঢাকারবিবার , ২৪ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ২৪, ২০২২ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সখিপুরে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: “নিরাপদ মাছে ভরবো দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদ্বোধন উপলক্ষে টাঙ্গাইলের সখিপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার(২৪ জুলাই)উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলানায়তনে জাতীয় মৎস সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ও প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম। এর আগে তিনি মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‍্যালিতে অংশগ্রহণ ও উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।

ইউসিসিএ লি: এর চেয়ারম্যান কে. বি. এম রুহুল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব শওকত শিকদার,পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরন কুমার সাহা এবং মৎস্য চাষী কামরুল হাসান হেলাল প্রমুখ বক্তব্য রাখেন।

অন্যদের মধ্যে এসময় সরকারি সাদত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ,প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক সাজ্জাদ লতিফ, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রুহুল আমিন মুকুল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, সুধীজন ও উপজেলার বিভিন্ন অঞ্চলের মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।

সখিপুর উপজেলার কালমেঘা গ্রামের মৎস্য চাষী মোঃ বেলায়েত হোসেন টাঙ্গাইল জেলায় প্রথম স্থান লাভ করেন এবং সারা বাংলাদেশের মধ্যে সম্মানজনক অবস্থানে রয়েছেন।