ঢাকাশনিবার , ২৩ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্নহত্যা

চমক নিউজ, বেনাপোল অফিস
জুলাই ২৩, ২০২২ ৩:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুরে ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্নহত্যা

ময়মনসিংহ ব্যুরো- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পল্লীতে ২৩ জুলাই (শনিবার)  রাতে গৃহবধু ফাসিতে ঝুলে আত্নহত্যা করেছে।

থানা সূত্রে জানা গেছে, আত্নহত্যার সংবাদ পেয়ে গৌরীপুর থানার অফিসার্স  ইনচার্জ  খান আব্দুল হালিম সিদ্দকী সঙ্গীয় অফিসারদের  নিয়ে প্রায় রাত ১ টার সময়  ইলাকান্দা ইউনিয়নের দক্ষিন লামাপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের ঘর থেকে তার  স্ত্রী রোকসানা আক্তার রিয়া (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করে।

সূত্রটি আরো জানায়, মোফাজ্জল হোসেন প্রায় এক দেড় মাস আগে রিয়াকে বিয়ে করেছে। বর্ত মানে মোফাজ্জল ঢাকায় কর্মরত রয়েছে।  গৃহবধুর  রিয়ার এখন পর্যন্ত কোন ঠিকানা পাওয়া যায়নি।  তার স্বামীর সাথে কথা হয়েছে।  সে ঢাকা থেকে রেওনা হয়েছে।

এ ব্যাপারে এসআই নজরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে সকালে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

স/বি