ঢাকাশুক্রবার , ২২ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ২২, ২০২২ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

মানিকগঞ্জ প্রতিনিধি ।। মানিকগঞ্জ সদর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (২ে২ জুলাই) সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৬ জুলাই বিকেলে ধর্ষণের ঘটনা ঘটে। সোমবার থেকে বুধবার পর্যন্ত ওই ছাত্রী জেলার একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মামলায় ৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একজন ধর্ষণ করেছেন ও ৪ জন সহযোগিতা করেছেন বলে অভিযোগ করা হয়েছে।

আসামিরা হলেন—সদর উপজেলার সিয়াম হোসেন (১৮), আকাশ হোসেন (১৮), মো. রাজু (১৯), রিয়াদ (১৮) ও ইয়াসিন হোসেন (১৯)। ওই ছাত্রীর মা বলেন, সিয়াম আগে থেকেই আমার মেয়েকে উত্ত্যক্ত করতো। শুধু আমার মেয়ে না, অন্যান্য মেয়েদেরও স্কুলে যাওয়া-আসার পথে বিরক্ত করতো। থানায় মামলা করেছি, আমি এর বিচার চাই। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, এ ঘটনায় আজ সকালে মেয়েটির মা বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।

স/এষ্