ঢাকাশুক্রবার , ২২ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আর্তমানবতার সেবায় এগিয়ে ‘বাংলাদেশ ন্যাজ্যারীন মিশন’

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ২২, ২০২২ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

আর্তমানবতার সেবায় এগিয়ে ‘বাংলাদেশ ন্যাজ্যারীন মিশন’

আব্দুল কাদের সাইফুল : বাংলাদেশের সামাজিক উন্নয়ন ও অবহেলিত জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার ব্রত নিয়ে দীর্ঘদিন যাবত নিরলসভাবে কাজ করে যাচ্ছে ‘বাংলাদেশ ন্যাজ্যারীন মিশন’। দেশের প্রান্তিক গোষ্ঠীকে আধুনিকায়নে যুক্ত করার জন্য এ সামাজিক সংগঠনের একদল পরিশ্রমী কর্মী সর্বদা কাজ করে যাচ্ছেন। জার্মান সরকারের সহযোগিতায় বাংলাদেশ সরকারের বিধি মোতাবেক সংগঠনটি কাজ করছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ৩ টায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ন্যাজ্যারীন মিশন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

উক্ত সংবাদ সম্মেলনে সংগঠনের ৯ জন নেতৃবৃন্দ সংস্থার পক্ষে প্রতিনিধিত্ব করেন। উপস্থিত নেতৃবৃন্দ সূচনালগ্ন থেকে চর্চা বাজারী এর উদ্দেশ্য, লক্ষ্য, কার্যক্রম ও সংগঠনের সফলতার বিষয়ে সাংবাদিকদের অবহিত এবং বিভিন্ন প্রশ্নের অত্যন্ত খোলাখুলিভাবে জবাব দেন নেতৃবৃন্দরা।

বক্তারা বলেন, এ চার্চ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিধি মোতাবেক পরিচালিত হয়। শিশু, নারী নির্যাতন, পাচার, বর্ণ ও জাতিগত বৈষম্য, লিঙ্গ বৈষম্য, মৌলবাদ, অধিবাদ, অর্থপাচার (মানি লন্ডারিং), দূর্নীতি, সহিংসতা ও যেকোন অপরাধমূলক কার্যকলাপ। শূন্য ও সহনীয় পর্যায়ে আনতে অনুসরণ করে আসছেন তারা।

পাশাপাশি, এ চার্চ সমাজকল্যাণ এবং দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে বেসরকারী উন্নয়ন সংঘ বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন প্রতিষ্ঠা করেছে। যা এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত ও নিয়ন্ত্রিত ৮৪৬, তারিখ: ৮/৮/১৯৯৪। এ সংস্থা ধর্ম, বর্ণ নির্বিশেষে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনমানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, শুরু থেকেই চার্চ অব ন্যাজ্যারীন, বাংলাদেশ এদেশের প্রচলিত সমস্ত আইন কানুনের প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং আনুগত্য প্রকাশ করে আসছে। এছাড়া চার্চ অব দ্যা ন্যাজ্যারীন, বাংলাদেশ বা এরসাথে সংযুক্ত কর্মরত কোন কর্মকর্তা-কর্মচারী, ব্যক্তি যদি বেআইনি, রাষ্ট্র বিরোধী এবং দুর্নীতিমূলক কোন কর্মকাণ্ডে লিপ্ত হয়। সেক্ষেত্রে প্রমাণ সাপেক্ষে প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ।

এভাবে সকল প্রকার অপরাধ, বৈষম্য ও দুর্নীতির বিরুদ্ধে সংস্থার দৃঢ় অবস্থান চার্চের নেতৃবৃন্দ তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। এছাড়াও সাম্প্রতিক সময়ে যেসব কুচক্রী ও স্বার্থন্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে চার্চ অব দ্যা ন্যাজ্যারীন বাংলাদেশ এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অসৎ উদ্দেশ্যে বিভিন্ন গুজব রটনা ও অপপ্রচার করছেন। বক্তাগণ সেসবের বিরুদ্ধে আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নেতৃবৃন্দরা সংবাদ সম্মেলনে আরো জানিয়েছেন, বাংলাদেশ ন্যাজ্যারী মিশন মূলতঃ দেশের খ্রিস্টান ধর্মালম্বীদের পরিশ্রমে গঠিত ও পরিচালিত হয়। তাদের ধর্মে বলা রয়েছে যে, সকল ধর্মের মানুষের যেকোন অপরাধকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা এবং সহমর্মিতার মাধ্যমে সম্পর্ক উন্নয়নে এগিয়ে যাওয়া। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। সেজন্যই ষড়যন্ত্রকারী ও কুৎসা রচনাকারীদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

স/এষ্