ঢাকাবুধবার , ২০ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে ছয় তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ২০, ২০২২ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে ছয় তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে ছয় তলার ছাদ থেকে পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া মোক্তার বাড়ি রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সাবিত একই বাড়ির কেয়ারটেকার মহিনের ছেলে।

নিহত শিশুর বাবা মহিন জানান, তিনি মোক্তার বাড়ি রোডের সেবা ৫২ নম্বর ছয় তলা বাড়ির কেয়ারটেকার। বাড়ির ছাদের রুমে স্ত্রী ও একমাত্র ছেলে সন্তানকে নিয়ে বসবাস করেন। বুধবার সকালে তিনি বৃদ্ধা মাকে নিয়ে হাসপাতালে যান। বেলা দেড়টার দিকে তার স্ত্রী শিশু সাবিতকে গোসল করানোর জন্য বাথরুমে নেন। কিন্তু শিশুটি গোসলের ভয়ে বাথরুম থেকে দৌড়ে বেরিয়ে আসে এবং ছাদে লোহার রেলিং টপপে নিচে নামার চেষ্টা চালায়। এসময় ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি একটি নিছক দুর্ঘটনা বলে মনে হয়েছে। ছাদে এমনিতেই শিশুদের একাকি ছেড়ে দেয়া অত্যন্ত ঝুঁকি। তথাপি বাড়ির কেয়ারকেটারের পরিবার ঝুঁকিপূর্ণভাবেই ছাদের রুমে শিশু নিয়ে বসবাস করতো।

স/এষ্