ঢাকাবুধবার , ২০ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বেনাপোলে সোনা সহ নারী পাসপোর্ট যাত্রী আটক

মো. রাসেল ইসলাম
জুলাই ২০, ২০২২ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোলে সোনা সহ নারী পাসপোর্ট যাত্রী আটক

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট এলাকা থেকে সাড়ে ৮০০ গ্রাম সোনা সহ এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল। আটক উম্মে সালমার বাড়ী ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকায়।

বুধবার সকাল ১১ টার দিকে বেনাপোল চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, বুধবার সকালে এক জন পাসপোর্ট যাত্রী ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমান স্বর্ণ নিয়ে যাচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা সকাল থেকে চেকপোস্টে অবস্থান করি এবং উম্মে সালমা নামে এক যাত্রীকে নজরদারীতে রাখি। যাত্রীর কাস্টমস ইমিগ্রেশনের কাজ সম্পন্যের পর ভারতে প্রবেশের পূর্বে তার গতিরোধ করে তাকে জিজ্ঞাসাবাদ করি। প্রথমে স্বিকার না হলেও পরবর্তিতে তিনি তার ব্যাগের ভিতর থেকে পাকা সোনার তৈরী ১০টি চুড়ি ও একটি মোটা চেইন বের করে দেন। আটককৃত স্বর্ণের মোট ওজন ৮৪৩ গ্রাম। মোট মুল্য ৫৫ লাখ টাকা।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা সহকারী উপ-পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, আটক সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা দিয়ে যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।