ঢাকারবিবার , ১৭ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

হরিরামপুরে প্রকাশ্যে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার দায়ে ৫ জনকে গ্রেফতার

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ১৭, ২০২২ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

হরিরামপুরে প্রকাশ্যে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার দায়ে ৫ জনকে গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি ।। মানিকগঞ্জের হরিরামপুরে প্রকাশ্যে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার দায়ে পাঁচজনকে গ্রেফতার করেছে হরিরামপুর থানা পুলিশ। রবিবার (১৭ জুলাই) রাত ২টায় গোপন সংবাদে ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলামের দিকনির্দেশনায় এসআই অতুল জোয়ার্দার সঙ্গীয় ফোর্স নিয়ে হরিরামপুর থানাধীন কাঞ্চনপুর ইউনিয়নের কোর্টকান্দি এলাকার সিদ্দিক মোল্লার ভিটাবাড়ীতে মোঃ তারাব আলীর টিনের ছাপড়া ঘরের ভিতর আসামী মোঃ তারাব আলী মোল্লা (৫০), মোঃ রজ্জব আলী (৩৬), লাল চান হালদার (৪০),বাদশা বেপারী (৪৮), শফিকুল ইসলাম (৩৪)কে প্রকাশ্য স্থানে তাস ও টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

স/এস্‌