ঢাকারবিবার , ১৭ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ২

চমক নিউজ বার্তা কক্ষ
জুলাই ১৭, ২০২২ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ২

মানিকগঞ্জ প্রতিনিধি ।। মানিকগঞ্জে হিরোইনসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৬ই জুলাই) বিকেলে জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ)/ মোহাম্মদ মোশারফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই/মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে শিবালয় থানাধীন মহাদেবপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন । এসময় ০৬ গ্রাম হেরোইন সহ ২ জনকে গ্রেফতার করা হয় ।

যাহার মূল্য প্রায় ৬০,০০০/- (ষাট হাজার) টাকা।গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ শাহিন মিয়া (৪২), পিতা-মোঃ রাজ্জাক মিয়া, মাতা-মোছাঃ সুফিয়া বেগম, ২। মোঃ আকাশ মৃধা (২৮), পিতা-মোঃ মোবারক মৃধা, মাতা-সালমা বেগম, উভয় সাং-মহাদেবপুর, থানা-শিবালয়, জেলা-মানিকগঞ্জ।

জেলা গোয়োন্দা শাখার (ডিবি) ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে শিবালয় থানাধীন মহাদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ০৬ গ্রাম হেরোইনসহ শাহিন মিয়া ও মোবারক নামের ২ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। ধৃত শাহিন মিয়ার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এবিষয়ে শিবালয় থানায় ০১টি মামলা প্রকৃয়াধীন রয়েছে।

স/এষ্