নেত্রকোনা সদর উপজেলায় জুয়ায় অতিষ্ঠ এলাকাবাসী
বিশেষ প্রতিনিধি : নেত্রকোনা সদর উপজেলায় ০৬নং লক্ষীগঞ্জ ইউপি’র জয়শিদ গ্রামে একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ জুয়া খেলার আয়োজন করে শত শত পরিবারকে নিঃস্ব করে দিচ্ছে এই চক্র।
সরেজমিনে জানা যায়, জয়শিদ গ্রামের শফি, হারুন, এন্টাশ, নজরুল, মঞ্জিল, রোকন, তিয়শ্রী গ্রামের হক, শফিকসহ আরও অনেকেই জুয়ার আয়োজনের সঙ্গে জড়িত। চক্রটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রাস্তার স্পটে তাদের নিজস্ব লোক বসিয়ে রাতের আঁধারে জঙ্গলে তাসদ্বারা জুয়া খেলার আয়োজন করছে।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতিবছর বর্ষার মৌসুম এলেই চক্রটি সক্রিয় হয়ে থাকে। গ্রামের সামনে দিয়ে বয়ে যাওয়া ঝিটাই নদীর পাড়ে বর্ষাকালে বিভিন্ন জঙ্গলে (চারপাশে পানি) জুয়ার বোট বসছে।
রোকনের চা স্টলে ক্যারাম, মোবাইলে ফোনে লুডু ও পার্শ্বের জঙ্গলে তাসদ্বারা জুয়া খেলা হয়ে থাকে। এলাকার স্থানীয় বেশ কয়েকজন যুবক ও বৃদ্ধরা জানান, শফির নেতৃত্বে প্রতিবছর বর্ষাকালে জুয়া খেলা অনুষ্ঠিত হয়।
এতে এলাকার ২০-২৫ জন লোক জড়িত আছে। শত শত এলাকার যুবক জুয়ায় অংশগ্রহণ করে নিঃস্ব হচ্ছে। আয়োজকরা মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যানের মোবাইল ফোনে যোগাযোগ করে কথা বলা সম্ভব হয় নাই।
স/এষ্

