ঢাকাবৃহস্পতিবার , ৩০ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় ট্রাফিক পুলিশের অভিযানে ২৬ মোটরসাইকেল জব্দ

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ৩০, ২০২২ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় ট্রাফিক পুলিশের অভিযানে ২৬ মোটরসাইকেল জব্দ

আজম খান, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় নিবন্ধনবিহীন, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে ২৬ মোটরসাইকেল জব্দ করেছে যশোর ট্রাফিক পুলিশ।

বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন যশোর জেলা ট্রাফিক পুলিশের টিএসআই কবির হোসেন।
টিএসআই কবির হোসেন জানিয়েছেন, সড়কের শৃ্ঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান চালানো হয়েছে।

এতে নিবন্ধনবিহীন, হেলমেট ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে ২৬ মোটরসাইকেল জব্দ করে বাঘারপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।

চালকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

স/এষ্