ঢাকাবুধবার , ২৯ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত, আহত-২

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ২৯, ২০২২ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত, আহত-২

এস, এম, মনির হোসেন জীবন : রাজধানীর শাহবাগে শিক্ষা ভবনের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম মহাইমিনুল ইসলাম সিফাত (২২)। এ ঘটনায় শাকিল (২১) ও মেহেদী হাসান (২০) নামে আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা করা হয়েছে। পরে দুর্ঘটনা কবলিত ঘাতক ট্রাকটি জব্দ ও চালককে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

নিহত সিফাত কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার হাফেজ হানিফ খন্দকারের পুত্র। বর্তমানে সে রাজধানীর উত্তর মানিকদী ক্যানটেনমেন্ট মাটিকাটা এলাকায় থাকতো।

আজ বুধবার ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো, বাচ্চু মিয়া এ সব তথ্য জানান।

নিহত সিফাতের বন্ধু ফুয়াদ জানান, মঙ্গলবার রাতে সিফাত, শাকিল, ফুয়াদসহ ৭/ ৮ বন্ধু মিলে পুরান ঢাকায় মোটরসাইকেল নিয়ে তেহারী খেতে যাই। ফেরার পথে আমরা মোটরসাইকেল চালিয়ে সামনে চলে আসি। পরে ফোনে জানতে পারি মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে মহাইমিনুল ইসলাম সিফাত মোটরসাইকেল নিয়ে শিক্ষাভবনের সামনে দিয়ে যাওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলটিকে রাস্তায় চাপা দেয়। এসময় তারা তিনজন ছিটকে রাস্তায় পরে গিয়ে গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে পথচারীদের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন। আর আহত শাকিল ও মেহেদী হাসান কে হাসপাতালে চিকিৎসা করা হয়েছে।

নিহত সিফাতের ভাই রাকিবুল ইসলাম শান্ত জানান, সিফাত বি,এফ শাহীন কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। এরপর সে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা দিচ্ছিল। এছাড়া
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য কোচিং করছিলো সে।

শুনেছি, গতরাতে কয়েক বন্ধু মিলে মোটরসাইকেল করে পুরান ঢাকায় যাচ্ছিলেন তেহারী খেতে। পরে রাস্তায় দুর্ঘটনার শিকার হন তারা।

এদিকে, শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক এদুর্ঘটনায় মহাইমিনুল ইসলাম সিফাত (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এঘটনায় মেহেদী ও শাকিল নামে আরও দু’ জন আহত হয়েছে। তাদেরকে ঢামেক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও জানান, ঘটনার পরপরই দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ওসি বাচ্চু মিয়া আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসাপাতল মর্গে রাখা হয়েছে। এবিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

স/এষ্