রঙ তুলির ছোঁয়ায় জলিলের শরীরে পদ্মা সেতু!
খালিদ হোসেন মিলু, বদলগাছী (নওগাঁ)প্রতিনিধি : স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মাহিন্দ্র ক্ষণে যখন সারা দেশজুড়ে উৎসবের আমেজ এ মেতে উঠেছে মানুষ। ঠিক তখনই পদ্মা সেতুর উদ্বোধনী মাহিন্দ্র ক্ষণে গ্রামের মেঠো পথে ও বইছে তখন নানা রঙে রাঙিয়ে আনন্দের সুবাতাস।
শনিবার পদ্মা সেতু উদ্বোধনের দিনে বদলগাছী শহরের উপজেলা চত্বরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল গ্রামের সহজ সরল মনা মানুষ জলিলকে। জলিলকে ঘিরে ভিড় করছে নানা বয়সের মানুষ। কিন্তু কারণ কি? কেন জলিলকে দেখতে এতো মানুষের ভিড়! দক্ষিণ দুয়ার খুলছে আজ নিজের টাকায় পদ্মা সেতু। পদ্মা সেতুর উদ্বোধনের দিনে আওয়ামীলীগের একজন ক্ষুদে কর্মী জলিল তার নিজের বুকে পদ্মা সেতুর শুভ উদ্বোধন লিখে সাধারণ মানুষকে দৃষ্টি আকর্ষণ করছেন।
শুধু বুকে লিখেই নয় – শরীরে পদ্মা সেতুর ছবি এঁকে দিনটিকে স্বরনীয় করে রাখতে ভিন্ন আঙ্গিকে নিজেকে উপস্থাপন করেন জলিল। জলিল নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির আওয়ামীলীগের একজন কর্মী। শনিবার ২৫শে জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শরীরে আলপনা মেখে বদলগাছী উপজেলা শহরে ঘুরছে আব্দুল জলিল।
একদিকে জলিলকে ঘিরে বিভিন্ন বয়সের মানুষের ভিড় অন্যদিকে জলিলের সাথে মোবাইল ফোনে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন উৎসুক জনতা। পদ্মা সেতুর স্মৃতিচারণ করতেই তার এই ভিন্ন আঙ্গিকে সেজে সকলকে অভিবাদন।
স/এষ্

