মহানবীকে(সা.)কটুক্তির প্রতিবাদে সখিপুরের বেতুয়ায় মানববন্ধন
শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি : হযরত মুহাম্মদ(সা.) ও হযরত আয়েশা (রা:)কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন টাঙ্গাইলের সখিপুর উপজেলারয় ২নং বহেড়াতৈল ইউনিয়নের বেতুয়া গ্রামের সর্বস্তরের জনসাধারণ।শুক্রবার (২৪ জুন) বিকালে বেতুয়া বাজারে প্রায় তিন শতাধিক মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বেতুয়া-কালিয়ানের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেতুয়া বাজারে এসে মিছিলটি সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এসময় বক্তারা ঘটনাটির প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান।
২নং বহেড়াতৈল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কামরুল হাসান, ইউপি সদস্য মোঃ উজ্জল হোসাইন, সাবেক ইউপি সদস্য মোঃ শরবেশ আলী প্রমুখ।
মানববন্ধনে এসময় বক্তারা বলেন,মুসলমানরা বেঁচে থাকতে আল্লাহর রাসুলকে নিয়ে কটুক্তি করা হবে আর মুসলমানরা বেঁচে থাকবে, এই বেঁচে থাকার স্বার্থকতা নেই। তাই নিজ নিজ জায়গা থেকে সাধ্যমতো এই অন্যায়ের প্রতিবাদ করা উচিৎ। আমরা দেখেছি বিভিন্ন সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুহাম্মদ (সা.)কে কটুক্তি ও অবমাননা করা হয়। এসব কটুক্তিকারিরা কিন্তু আল্লাহর রাসুলের আদর্শকে গ্রহণ করেনা। তাই মুসলমানদেরকেই নবিজির আদর্শ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা সুন্নত খুঁজে খুঁজে পালন করতে হবে। আজ এই সমাবেশ থেকে আমরা শপথ নেই রাসুলের আদর্শকে গ্রহণ করবো।
বক্তারা আরো বলেন, শুধু ভারত নয়, সারা পৃথিবী জুড়ে বারবার মুসলিমদের উপর, নবীর উপর আক্রমন করা হয়। আমরা বলে দিতে চাই, বিশ্বের যেকোন জায়গায় যদি মুসলমানকে আঘাত করা হয়, নবীকে অপমান করা হয় আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। কারণ মুহাম্মদ (সা.) বলেছেন, মুসলমানরা এক দেহের ন্যায়। এর কোনো অংশে আঘাত লাগলে পুরো শরীরে ব্যথা হয়।
ক্ষোভ প্রকাশ বক্তারা আরো বলেন, বিজেপি সরকার বিশ্বের সবচেয়ে উগ্রবাদী, সাম্প্রদায়িক ও মৌলবাদী সরকার। বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম প্রধানরা ভারতকে বয়কট করেছেন, তাদের পণ্য বয়কট করছেন, আমারা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট অনুরোধ করবো যে আমাদের নবীকে নিয়ে যে কটুক্তি করা হয়েছে আপনি প্রতিবাদ জানিয়ে সংসদে নিন্দা জ্ঞাপন করুন। ভারতীয় ক্ষমতাশীন দলের নেতৃবৃন্দের এসব কর্মকান্ডের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকেও কুটনৈতিকভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান বক্তাগন। এসময় মানববন্ধনে বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, মসজিদের ইমাম, শিক্ষকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়ে ভারতকে বয়কট করেন।
স/এষ্

