ঢাকাশুক্রবার , ২৪ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মানিকগঞ্জে পুলিশের অভিযানে ৩ জন মাদক কারবারী গ্রেফতার

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ২৪, ২০২২ ৯:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জে পুলিশের অভিযানে ৩ জন মাদক কারবারী গ্রেফতার

কৃষ্ণ চন্দ্র রাজবংশী, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ৫ গ্রাম হেরোইন ও ২ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারী গ্রেফতার করেছে।

আজ শুক্রবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন। মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই হাকিম মোল্লা এর নেতৃত্বে মানিকগঞ্জ জেলার ঘিওর থানাধীন শোলধারা এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোসাঃ মর্জিনা (৪৭),২। আঃ কুদ্দুস (৫২) কে ২ কেজি গাঁজাসহ আটক করেন।

একই তারিখ অপর একটি অভিযানিক দল এসআই মোঃ নাজমুল আলম এর নেতৃত্বে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানাধীন নয়াডিংগী এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ তোলা মিয়া ওরফে তুলা মিয়া (৫৬) কে ৫ গ্রাম হেরোইনসহ আটক করেন।

আটককৃত ৫ গ্রাম হেরোইন ও ২ কেজি গাঁজার আনুমানিক মূল্য ১,৩০,০০০ টাকা।

স/এষ্