ঢাকারবিবার , ১৯ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ব্রাক্ষণবাড়ীয়ার আখাউড়ায় হাওড়া নদীর বেড়িবাঁধ ভেঙ্গে ৩০ গ্রাম প্লাবিত

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১৯, ২০২২ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

ব্রাক্ষণবাড়ীয়ার আখাউড়ায় হাওড়া নদীর বেড়িবাঁধ ভেঙ্গে ৩০ গ্রাম প্লাবিত

মোবারক হোসেন জীবন/আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : টানা ভারি বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকাল থেকে টানা ভারি বৃষ্টি ও ত্রিপুরার পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা ঢলে আখাউড়া উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ঢলের পানিতে রাস্তাঘাট, ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়েছে।

কৃষকের সবজি ক্ষেত, ফসলি রোপা ধানের জমিসহ ঢলের পানিতে পুকুর তলিয়ে ভেসে গেছে মাছ। পানিবন্দি হয়ে পড়েছেন অনেক পরিবার। শুক্রবার রাত থেকে অতিবৃষ্টির কারণে পানি অস্বাভাবিক ভাবে বাড়তে থাকে। পাহাড়ি ঢলের পানিতে উপজেলার মোগড়া, মনিয়ন্দ দক্ষিণ ইউনিয়নসহ ধরখার ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আখাউড়া উপজেলায় হাওড়া নদীর বাঁধ ভেঙে গেছে। ফলে আখাউড়ার সীমান্তবর্তী তিনটি ইউনিয়নের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

উপজেলার সীমান্তবর্তী মোগড়া, মনিয়ন্দ ও দক্ষিণ ইউনিয়ন এবং আখাউড়া-আগরতলা সড়কের দুপাশের কালিকাপুর, বীরচন্দ্রপুর, আবদুল্লাহপুর, বঙ্গেরচর, রহিমপুর, সাহেবনগর, খলাপাড়া, উমেদপুর, সেনারবাদী, কুসুমবাড়ি, আওরারচর, ছয়ঘরিয়া, বাউতলা, দরুইন, বচিয়ারা, নোয়াপাড়া, নিলাখাত, টানুয়াপাড়া, ধাতুর পহেলা, চরনারায়নপুর ও আদমপুরসহ ত্রিপুরার পাহাড়ি ঢলের পানিতে উপজেলার মনিয়ন্দ ও ধরখার ইউনিয়নের ভাটামাথা, চন্দ্রপুর, ধরখার গ্রাম, ভিনাউটি, ভবানীপুর, রুটি, খারকুট, মিনারকুট, কুড়িবিল, পদ্মবিল, টনকি, ইটনা, কর্নেল বাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছন। বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন ইতোমধ্যে নানা ধরণের প্রস্তুতি নিয়েছে। বন্যা দুর্গতদের দুর্ভোগ লাঘবের জন্য আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেন, আকস্মিক এ বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পানিবন্দি পরিবারগুলোকে বিভিন্ন নিরাপদ আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। তাদের জন্য ত্রাণ সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা ব্যবস্থা করেছে আখাউড়া উপজেলা প্রশাসন।

স/এষ্