ঢাকাশনিবার , ১৮ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে সংসদ সদস্যকে গণসংবর্ধনা ও মুজিব স্মৃতি মেধাবৃত্তি প্রদান

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১৮, ২০২২ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

সখিপুরে সংসদ সদস্যকে গণসংবর্ধনা ও মুজিব স্মৃতি মেধাবৃত্তি প্রদান

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইল সখিপুরের সাড়াসিয়া বাসারচালা উচ্চ বিদ্যালয় মাঠে মুজিব স্মৃতি সংসদের আয়োজনে মেধাবৃত্তি প্রদান ও স্থানীয় সংসদ সদস্যকে গণসংবর্ধনা দেওয়া হয়। শনিবার(১৮ জুন) দুপুরে এ অনুষ্ঠিত হয় এ আয়োজন। মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সংবর্ধেয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন টাঙ্গাইল-০৮( বসাইল-সখিপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।

বৈরী আবহাওয়ার কারণে সময় বিবেচনায় এ সময় সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন মুজিব স্মৃতি সংসদের সভাপতি মোঃ শরিফুল ইসলাম,সখিপুর উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ, অর্থ মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আমিন শরীফ সুপন প্রমুখ।

মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এসময় সংবর্ধেয় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে স্কুল-কলেজ রাস্তাঘাট, মসজিদ-মন্দির, ব্রিজ-কালভার্টসহ সবকিছুর পর্যায় ক্রমে উন্নয়ন হচ্ছে এবং জনসার্থে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় আরো উন্নয়ন হবে।

অন্যান্যদের মধ্যে এ সময় বিভিন্ন ইউ.পি চেয়ারম্যানের মধ্যে উপস্থিত ছিলেন একেএম আতিকুর রহমান আতোয়ার,এস.এম কামরুল হাসান, মোঃ দুলাল হোসেন, আনসার আলী আসিফ, এড. আনোয়ার হোসেন,সাবেক চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, কালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদত শাহজাহান, সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস শাওন, সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সবুর,টাঙ্গাইল জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ,আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গুণীজন প্রমুখ। আলোচনা শেষে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয় এবং সর্বশেষ পরিবেশন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে লালন সঙ্গীত।

স/এষ্