ঢাকামঙ্গলবার , ১৪ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় জামিনে বেরিয়ে প্রতিশোধ নিতেই বন্ধুকে খুন করে রাসেল : সিআইডি

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১৪, ২০২২ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বন্ধুর স্ত্রীকে বিয়ে করায় জামিনে বেরিয়ে প্রতিশোধ নিতেই বন্ধুকে খুন করে রাসেল : সিআইডি

এস, এম, মনির হোসেন জীবন : ১৩ মামলা আসামীর স্ত্রীকে বিয়ে করায় জামিনে বেরিয়ে প্রতিশোধ নিতেই বন্ধু রাকিব হোসেনকে (২৫) খুন করে রাসেল হোসেন ওরফে কাটা রাসেল (৩১)।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি বলছে, খুনি রাসেল একটি দস্যুতা (ডাকাতি) মামলায় কারাগারে থাকাবস্থায় রাসেলের স্ত্রী লাবণ্য সিদ্দিকা সাথী (২৬) রাসেলকে ডিভোর্স দিয়ে তারই বন্ধু রাকিব হোসেন (২৫)কে বিয়ে করেন। মূলত এ বিয়ের প্রতিশোধ নিতেই রাসেল জামিনে বেরিয়ে তারই বন্ধু রাকিবকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে পালিয়ে যায়।

আজ মঙ্গলবার রাজধানীর মালিবাগস্হ সিআইডি প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্হাটির এলআইসি শাখার বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর এসব তথ্য জানান।
এসময় সিআইডির বিভিন্ন পদমর্যাদার অফিসারগন উপস্হিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মুক্তাধর জানান,আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রমাণ ও প্রযুক্তির সহযোগিতা রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে রাসেলকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ঘটনার পর থেকে সে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

মুক্তা ধর জানান, প্রায় ৭ বছর আগে নিজেদের পছন্দে চক বৌদ্ধনাথপুর এলাকার সাথীর সাথে তার বিয়ে হয়। তাদের সংসারে রেদোয়ান আহমেদ রোজ (৫) নামে একটি সন্তান রয়েছে। ২৩ মার্চ দস্যুতার ঘটনার সাথে জড়িত সংক্রান্ত নাটোর সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিলেন। জেল হাজতে থাকাবস্থায় সাথী তার স্বামী রাসেলকে ডিভোর্স দিয়ে রাকিবকে বিয়ে করে নতুন দাম্পত্য জীবন শুরু করেন। রাসেল ওই সংবাদ পেয়ে রাকিবের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য ছক কষতে থাকেন। গত ৩১ মে সে জামিনে মুক্তি লাভ করে এলাকায় এসে খুঁজতে থাকে রাকিবকে।

সিআইডি পুলিশের এ কর্মকর্তা আরো জানান, গত ১ জুন দুপুর ১২টার দিকে কৌশলে রাকিবকে ডেকে নিয়ে নাটোর রেলওয়ে স্টেশনের ৩নং ওভার ব্রিজের ওপর যান। সেখানে রাকিব তার স্ত্রীর সাবেক স্বামী এবং তার সাবেক বন্ধু রাসেলকে দেখা মাত্রই দৌড়ে পালানোর চেষ্টাকালে তার লোকদের সহায়তায় হত্যার উদ্দেশ্যে তার পিঠে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্হানীয় লোকজন তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করে।

এ হত্যার ঘটনার পর নিহত রাকিব হোসেনের বড় ভাই মো. শাকিল হোসেন গ্রেফতার রাসেলকে প্রধান আসামি করে সান্তাহার রেলওয়ে থানায় মামলা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাটা রাসেল ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে। রাসেলের বিরুদ্ধে খুন, অস্ত্র আইন, দস্যুতা, চাঁদাবাজি, চুরি, নারী নির্যাতন ও অন্যান্য ধারায় মোট ১৩/১৪টি মামলা রয়েছে। এর মধ্যে ২টি মামলা তদন্তাধীন ও অবশিষ্ট ১১টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসএসপি মুক্তা ধর বলেন, রাকিবকে হত্যার ঘটনায় রাসেলকে জিজ্ঞাবাদে অন্যকেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। এর মধ্যে ২টি মামলা তদন্তাধীন ও ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

স/এষ্