বেলকুচি উপজেলা সৌহার্দ্য সমন্বয় কমিটির সমাপনী সভা
এম এ মুছা, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বেলকুচি উপজেলা সৌহার্দ্য সমন্বয় কমিটির সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) সকালে বেলকুচি উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএসএআইডি’র অর্থায়নে টেকনিক্যাল কর্মকর্তা রনজিতা রানীর সঞ্চালনায় সৌহার্দ্য-৩ কর্মসূচী, কেয়ার বাংলাদেশ ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এডিপি’র সহযোগিতায় সৌহার্দ্য-৩ সমন্বয় কমিটির সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রত্না বেগম, ইউপি চেয়ারম্যান মীর্জা সোলেমান হোসেন, আছির উদ্দিন মোল্লা, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম, কেয়ার বাংলাদেশ ম্যানেজার রেজাউল করিম প্রমূখ।
উল্লেখ্য সৌহার্দ্য প্রকল্প ২০১৫ সালের অক্টোবর থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ থাকলেও করোনার জন্য প্রকল্পের মেয়াদ পরবর্তীতে অক্টোবর ২০২০ থেকে ২০২২ পর্যন্ত বৃদ্ধি করা হয়। বেলকুচিতে ৪টি ইউনিয়নের বড়ধুল, রাজাপুর, বেলকুচি ইউনিয়ন ও দৌলতপুর ইউনিয়নে সৌহার্দ্য কার্যক্রম পরিচালিত হয়।
স/এষ্

