ঢাকারবিবার , ১২ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাজশাহীতে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, অল্পের জন্য হাজারো যাত্রীর রক্ষা

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১২, ২০২২ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, অল্পের জন্য হাজারো যাত্রীর রক্ষা

মঈন উদ্দিন: রাজশাহী রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি আন্তঃনগর ট্রেনে হঠাৎ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার (১২ জুন) সকালে যাত্রার ১০ মিনিট আগে খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার স্টার্ট করলে একটি বগির টয়লেটের লাইটের সংযোগ থেকে শর্টসার্কিট হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন নির্বাপক যন্ত্র দিয়ে তা নিভিয়ে ফেলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফলে ট্রেনের হাজারো যাত্রী দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছেন। পরে একটি শোভন চেয়ারের কোচ বাতিল করে ট্রেনটি এক ঘণ্টা দেরিতে খুলনার উদ্দেশে রাজশাহী রেলওয়ে স্টেশন ছেড়ে গেছে।

রাজশাহী স্টেশনের ম্যানেজার আব্দুল করিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার সকাল ৬টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে ট্রেনটি সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনার উদ্দেশে ছেড়ে যায়। তিনি আরও বলেন, শোভন চেয়ারের একটি বগির টয়লেটের রড লাইটে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তখন ট্রেনটি স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল। প্রচণ্ড ধোঁয়ায় বগিটি আচ্ছন্ন হয়ে যায়। ধোঁয়া দেখে ট্রেনের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তবে অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। অল্পের জন্য সবাই রক্ষা পান।

স্টেশন ম্যানেজার আরও বলেন, আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই বগির যাত্রীদের অন্য বগিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা সিট পাননি তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়। আগুন নেভানোর পর বগিটি খুলে রেখে ট্রেনটি এক ঘণ্টা দেরিতে খুলনার উদ্দেশে ছেড়ে যায়।

স/এষ্