ঢাকাশনিবার , ১১ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নেত্রকোনায় গুণীজন সংবর্ধনা ও সেলাই মেশিন প্রদান

চমক নিউজ, বেনাপোল অফিস
জুন ১১, ২০২২ ২:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় গুণীজন সংবর্ধনা ও সেলাই মেশিন প্রদান

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনায় গুণীজন সম্মাননা, সেলাই মেশিন বিতরণ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার সকাল ১০ টার দিকে অনুষ্ঠিত হয়েছে ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমির জাতীয় বীর মুক্তিযোদ্ধা মুহ.আবদুল হাননান হলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ প্রশাসক প্রশান্ত কুমার রায়, সভাপতিত্ব করেন, সাবেক ব্যাংকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ মনজুর উল হক এবং সঞ্চালনায় ছিলেন, ফারহানা ওয়াজেদ।

বিশেষ অতিথি ছিলেন, কলকাতাস্থ নেত্রকোনা সমিলনীর সভাপতি অধ্যাপক মানিক সরকার, নির্বাহী প্রকৌশলী পংকজ কুমার পাল- নির্বাহী প্রকৌশলী, কবি অহনা নাসরিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাহমিনা সাত্তার প্রমূখ।

স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্ররাজনীতে জোরালো ভূমিকা রাখায় প্রশান্ত কুমার রায়, কবি, ছড়াকার, নাট্যকার কবি মাহবুবা ফারুক, এবং বিশিষ্ট গীতিকার ও নাট্যভিনেতা মোঃ হাবিবুল্লাহগণকে গুণীজন সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

জেমি আক্তার, জেনিয়া আক্তার ও, আয়শা আক্তারকে ১টি করে মোট ৩টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

স্বাগত বক্তব্য রাখেন, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত সংগঠক, প্রতিষ্ঠাতা অমাস এবং ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমি, সাহাপুর, রৌহা, সদর, নেত্রকোনা মোঃ ইকবাল হাসান তপু। অতিথিবৃন্দ আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পরে আগত শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন।

স/বি