ঢাকাবৃহস্পতিবার , ৯ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সন্তানের খাৎনা অনুষ্ঠান বৈদ্যুতিক তারে জড়িয়ে মায়ের মৃত্যু এলাকায় শোকের ছায়া

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ৯, ২০২২ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

সন্তানের খাৎনা অনুষ্ঠান বৈদ্যুতিক তারে জড়িয়ে মায়ের মৃত্যু এলাকায় শোকের ছায়া

রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাজেবকসা গ্রামে বৈদ্যুতিক তার জড়িয়ে ৯ জুন বৃহস্পতিবার রুমি আকতার নামে এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে।জানাযায়, উপজেলার বাজেবকসা গ্রামে জালাল হোসেনের ৬ বছরের সন্তানের সুন্নতে খাৎনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শুক্রবার।

এজন্য বাড়িতে চলছিল ডেকোরেটরে কাজ বৃহস্পতিবার সকালে ৩ সন্তানের জননী রুমি আকতার কাপড় শুকাতে দিয়ে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে ঘটনা স্থলেই সে মারা যায়। তার শাশুড়ি তাকে বাঁচাতে গেলে সেও আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

ছেলের এ জাকজমক অনুষ্ঠান ও মায়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার বিকালে আমজুয়ান বাজেবকসা হাই স্কুল মাঠে জানাযা শেষে আমজুয়ান আম্মাজান কবর স্থানে দাফন করা হয়।

স/অ