রাজধানীতে মলমপার্টি ও ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার-৪৪
এস, এম, মনির হোসেন জীবন : রাজধানীর পল্টন, মতিঝিল, শাহবাগ, খিলগাঁও ও শাহজাদপুর থানা এলাকা থেকে সংঘবদ্ধ মলমপার্টি ও ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ৪৪ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এসময় তাদের নিকট থেকে অজ্ঞান ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিষাক্ত মলম ও দেশীয় অস্ত্র-সস্ত্র উদ্ধার করা হয়।
আজ বুধবার এলিট ফোর্স র্যাব-৩ এর অতিরিক্তি পুলিশ সুপার স্টাফ অফিসার (অপস্ ও ইন্ট শাখা) বীণা রানী দাস এসব তথ্য জানান।
তিনি জানান, র্যাব-৩ এর একাধিক টীম মঙ্গলবার রাতভর একযোগে রাজধানীর পল্টন, মতিঝিল, শাহবাগ, খিলগাঁও ও শাহজাদপুর থানা এলাকায় পৃথক ঝটিকা অভিযান চালিয়ে মলমপার্টি ও ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ মোট ৪৪ জন গ্রেফতার করতে সক্ষম হয়। এঘটনায় সংশ্লিষ্ট থানায় মোট ১১ টি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মোঃ মিজু (২২), মোঃ উজ্জল (২৫), স্বাধীন (২০), মোঃ জিসান (২২), মোঃ মাসুদ (১৯), মোঃ রানা মিয়া (২৩), মোঃ সোহেল মিয়া (২৬), মাহফুজ শেখ (৩১), মোঃ আলামিন (৪২),পংকজ কুমার ভৌমিক (৩৩), মোঃ বিল্লাল (৩৫), আব্দুল হালিম (৩৮), জিসান ওরফে শান্ত (২৩), মোঃ রাজিব মৃধা ওরফে আশাদুল (২৬), মোঃ শামীম (৩৫), মেরাজ (২৮),মোঃ সুমন (৩০), মোঃ রিপন মোল্যা (৩২), ফরহাদ (২২), মোঃ রিংকু (৩৫), মোঃ সজিব হোসেন (২০), মোঃ আরিফ হোসেন (১৮), মোঃ বেলাল হোসেন (১৮), মোঃ রবিন (১৯), মোঃ সাগর (২০), মোঃ ইয়াছিন (২১), শাকিল আহমেদ সুমন (৩৫), মোঃ জুয়েল রানা (২৮),
মোঃ সাদ্দাম শেখ (২২), মোঃ শাকিব মিয়া (১৯),
মোঃ শান্ত (২১), মোঃ আরিফ হোসেন (২০),মোঃ পারভেজ (২৮), মোঃ জালাল (২২), মোঃ সোহাগ (২৮), মোঃ রাব্বি (২৫), শামীম (১৮), মোঃ আবু বক্কর সিদ্দিক (৪৮), মোঃ রাকিব (২০), মোঃ রানা (২০), মোঃ অলীম উদ্দিন শেখ (৩০), মোঃ তারেক হোসেন (২০), মোঃ নুর ইসলাম (৪৫) ও মোঃ আজিজ (৩২)।
বীণা রানী দাস জানান, গ্রেফতারকালে তাদের নিকট থেকে সুইচ গিয়ার ৫ টি, চাকু ৩ টি, ক্ষুর ৪ টি, এন্টিকাটার ৩ টি, তার ১ টি, বেøড ২ টি, গামছা ৪ টি, বিষাক্ত মলম ১৯ টি, মোবাইল ফোন ১৫ টি, সীমকার্ড ১৪ টি, গাঁজা ৭৬০ গ্রাম এবং নগদ ১৪ হাজার ৬০৫ টাকা উদ্ধার মূলে জব্দ করা হয়।
র্যাব জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিন অসংখ্য যাত্রী ও পথচারী অজ্ঞানপার্টি ও ছিনতাইকারী কবলে পড়ে সর্বস্ব হারিয়ে জখমপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে থাকেন।
অজ্ঞানপার্টি ও ছিনতাইকারী চক্রের সদস্যদের প্রায় সকলেই মাদকাসক্ত। ফলে সংঘবদ্ধ অজ্ঞানপার্টি ও ছিনতাইকারী চক্রের তৎপরতা দিন দিন বেপরোয়াভাবে বৃদ্ধি পাচ্ছে।
স/এষ্

