বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে ভিন্ন আয়োজন
নিজস্ব প্রতিবেদক : “আসুন – সবুজে বাঁচি” শ্লোগানে ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি রোববার ০৫ জুন রবিবার ২০২২ “বিশ্ব পরিবেশ দিবস” উপলক্ষে উত্তরাস্হ বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বিকাল ৪ টা থেকে জনসচেতনতামূলক আলোচনা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাট্যপ্রদর্শনীর আয়োজন করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ঢাকা -১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান এমপি মহোদয় উপস্হিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। গীতাঞ্জলি, সুরের পাখি, প্রাণায়ামের শিল্পীদের সংগীত, নৃত্যের পাশাপাশি উত্তরা জনপদে প্রতিষ্ঠিত জনপ্রিয় নাট্যদল থিয়েটার অঙ্গনের এগারোতম প্রযোজনা পরিবেশ, নদী- খাল রক্ষায় নাট্যকার ও নির্দেশক মান্নান হীরার” ফুলেশ্বরীর কাব্যগাথাঁ” নাটকটি মঞ্চায়ন করা হবে।
স/এষ্

