ঢাকাশনিবার , ৪ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বরিশালের শাহানামার বার্তা সম্পাদককে কুপিয়ে হত্যার চেষ্টা

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ৪, ২০২২ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

বরিশালের শাহানামার বার্তা সম্পাদককে কুপিয়ে হত্যার চেষ্টা

বরিশাল ব্যুরো ॥ বরিশালের আঞ্চলিক দৈনিক শাহানামা পত্রিকার বার্তা সম্পাদক মামুনুর রশিদ নোমানীকে কুপিয়ে হত্যার চেষ্টা করছে সন্ত্রাসীরা। শুক্রবার (০৩ জুন) বিকালে ঝালকাঠির রাজাপুর উপজেলার চল্লিশ কাহ্নিয়া বাজারে নোমানীকে একদল সন্ত্রাসীরা অতর্কিত ভাবে তাকে কুপিয়ে জখম করে। নোমানীকে বাঁচাতে গেলে তার মা ও বোনকেও কুপিয়ে গুরুতর আহত করে সস্ত্রাসীরা। অহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

একই এলাকার মুনসুর মোল্লার ছেলে দুলাল ও আলম, ফেরদাউস, ফজলে হক, কালু মোল্লা, হোসেন আলী, দেলোয়ার সহ প্রায় ১৫/২০ জনের একটি সন্ত্রাসীদের একটি গ্রুপ এ হামলা চালায়।

স্থানীয় সাংবাদিকরা জানান, বৃহাস্পতিবার (০২ জুন) চল্লিশ কাহ্নিয়া গ্রামের একটি ধর্মীয় অনুষ্ঠানের খাবার ও কালিমা তাইয়েবা খচিত একটি তোরণ ভাঙ্গার প্রতিবাদ করায় নোমানীর সাথে প্রতিবেশীদের সাথে বাগবিতন্ডা হয়। এর জের ধরে আজ শুক্রবার হামলার ঘটনা ঘটে।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, হামলার ঘটনাটি আমরা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করি। এখন পর্যন্ত কোন পক্ষেই মামলা দিতে আসেননি। তবে আমরা খোজ নিয়ে জেনেছি একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে সাংবাদিক নোমানী ও তার প্রতিবেশির মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে।

স/এষ্