ঢাকাশনিবার , ৪ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কুড়িগ্রামে ট্রাক চাপায় প্রাণ গেল অপর এক ট্রাক হেলপারের

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ৪, ২০২২ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

কুড়িগ্রামে ট্রাক চাপায় প্রাণ গেল অপর এক ট্রাক হেলপারের

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম পৌরশহরের জিয়া বাজার এলাকায় ট্রাক চাপায় অপর একটি দাড়িয়ে থাকা ট্রাকের হেলপার আলম মিয়া (৫০) নিহত হয়েছেন। গুরুত্ব আহত হয়েছেন আরও একজন। শনিবার (৪ মে) ভোর ৫টার দিকে শহরের জিয়া বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চিলমারী থেকে নাগেশ্বরী-গামী একটি ট্রাক কুড়িগ্রাম জিয়া বাজার এলাকায় পৌছালে সেখানে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পাশে থাকা আলম মিয়া নামের এক হেলপারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই হেলপার নিহত হন। ঘাতক ট্রাকটির চালকও গুরুতর আহত হয়েছেন। তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং তারা পুলিশ হেফাজতে রয়েছেন।
এদিকে খবর পেয়ে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছেন।

সদর থানার ডিউটি অফিসার নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে ঘাতক ট্রাকটিকেও আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

স/এষ্