ঢাকাশুক্রবার , ৩ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

অপহরণের নয় দিনপর তরুণী উদ্ধার,পটুয়াখালী থেকে যুবক গ্রেপ্তার

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ৩, ২০২২ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

অপহরণের নয় দিনপর তরুণী উদ্ধার,পটুয়াখালী থেকে যুবক গ্রেপ্তার

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: রং নম্বরে সিলেটের জাফলংয়ের এক তরুণীর সাথে পরিচয় হয় পারভেজ মিয়ার। তারপর পরিচয়ের কয়েকদিন পর গত ২৫ মে ওই তরুণীকে অপহরণ করে সে।
মেয়েটিকে কোথাও খোঁজে না পেয়ে তার মা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় সাধারণ ডায়রী (জিডি) করেন। জিডির পরিপ্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীর অবস্থান নির্ণয় করে পুলিশ। এরপর গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) এমরুল কবির সঙ্গীয় ফোর্সসহ ৩ দিনের অভিযান পরিচালনা করে পটুয়াখালীর দুমকী থানা এলাকা থেকে অপহরণের ৯দিনপর ভিকটিমকে উদ্ধার করেন এবং ঘটনার সাথে জড়িত আসামী পারভেজ মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পারভেজ মিয়া (২১) পটুয়াখালীর দুমকী থানার রাজাখালী এলাকার হারুন মিয়ার ছেলে।
অপহরণকারী ওই তরুণী এবারের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম জানান, অপহরণের ঘটনাটি ঘটার পরপরই মেয়ের মা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় জিডি করে এবং আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রায় ৯দিন পর ভিকটিম উদ্ধারসহ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

স/এষ্