ঢাকাশুক্রবার , ৩ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নেত্রকোনার কৃতি সন্তান সৈয়দ হারুন অর রশীদ অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ৩, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনার কৃতি সন্তান সৈয়দ হারুন অর রশীদ অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার কৃতি সন্তান সৈয়দ হারুন অর রশীদ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি কার্যালয়, ময়মনসিংহ থেকে উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন। ডিএমপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শাখা-১ থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে ৭৩ জন পুলিশ সুপারকে উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি করা হয়। এতে নেত্রকোনার কৃতি সন্তান সৈয়দ হারুন অর রশীদ, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রেঞ্জ ডিআইজি কার্যালয়, ময়মনসিংহ এঁর নাম রয়েছে।

রাস্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন তিনটিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস। নেত্রকোনা শহরের কুরপাড়স্থ সৈয়দ পরিবারে ১৯৭৬ সনে ১ সেপ্টেম্বরে জন্মগ্রহণ করেন সৈয়দ হারুন অর রশীদ। তাঁর পিতা-আব্দুল হামিদ নেত্রকোনা জেলার তৎকালীন ন্যাপ সভাপতি ছিলেন। মা রেজিয়া বেগম একজন গৃহীণি। দুই ভাই, চার বোনের মধ্যে তিনি চতুর্থ নাম্বার। তাঁর ছোট ভাই সৈয়দ বজলুর রশীদ নেত্রকোনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং সদ্য বিদায়ী জেলা পরিষদের সদস্য। স্ত্রী একজন গৃহীণি, দুই ছেলে ও এক মেয়ের পিতা তিনি।

সৈয়দ হারুন অর রশীদ নেত্রকোনা জেলার সেরা বিদ্যাপিঠ নামে খ্যাত সরকারি আঞ্জুমান স্কুল থেকে কৃতিত্বের সাথে ১৯৯১ সনে এসএসসি এবং নেত্রকোনা সরকারি কলেজ থেকে ১৯৯৩ সনে এইচএসসি পাশ করেন। ১৯৯৬ সনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিভাগে অনার্স ও ১৯৯৭ সনে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ২০০৩ সনে বিসিএস ২২ তম ব্যাচে পুলিশ প্রশাসনে সহকারী পুলিশ সুপার পদে ভর্তি হন।

তিনি প্রথমে শরীয়তপুর সার্কেল অফিসে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। পরে নরসিংদী সার্কেল অফিস ও নড়াইল সার্কেল অফিসে সহকারী পুলিশ সুপার হিসেবে দীর্ঘদিন কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিনিধি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পুলিশ একাডেমি সারদায়, অতিরিক্ত পুলিশ সুপার পদে মাগুরা জেলায় ও ময়মনসিংহ জেলায় দায়িত্ব পালন করেন।

সর্বশেষ রেঞ্জ ডিআইজি কার্যালয়, ময়মনসিংহে পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে খুব দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। একজন জনবান্ধব, দক্ষ ও সৎ পুলিশ অফিসার হিসেবে সুনাম অর্জন করায় বাংলাদেশ পুলিশ বাহিনীসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন সৈয়দ হারুন অর রশীদ।

সদ্য পদায়ন কৃত অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদ নেত্রকোনাবাসীসহ সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

স/এষ্