ঢাকাবুধবার , ১ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বরিশালে দুর্ঘটনায় ১০জন নিহত বেঁচে আছেন সেই যমুনা পরিবহনের চালক

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১, ২০২২ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে দুর্ঘটনায় ১০জন নিহত বেঁচে আছেন সেই যমুনা পরিবহনের চালক

মোঃ মোছাদ্দেক হাওলাদার, বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের সানুহার নামক এলাকায় দুর্ঘটনা কবলিত যমুনা পরিবহনের চালক আরিফ খান বেঁচে আছেন। সবশেষ মোবাইল নম্বর ট্রাকিং করে তার অবস্থান বাকেরগঞ্জে নিশ্চিত হয়েছে পুলিশ।

তবে তারপর থেকেই আবার বন্ধ হয়ে যায় চালক আরিফের মোবাইল ফোন। এমনকি গাড়ির মালিকের মোবাইল নম্বরও বন্ধ রয়েছে। বুধবার সকালে উজিরপুর মডেল থানার ওসি মোঃ আলী আর্শাদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় ১০ যাত্রীর প্রাণহানি এবং ১৭ জন যাত্রী আহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করেছে হাইওয়ে থানার সার্জেন্ট মোঃ মাহবুব।

ওসি আরও বলেন, দুর্ঘটনায় যমুনা পরিবহনের চালকের ব্যবহৃত মোবাইল ট্রাকিং করে সবশেষ সোমবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে তার লোকেশন বাকেরগঞ্জে পাওয়া যায়। তবে এর পরেই আবার মোবাইল বন্ধ হয়ে যায়। যে কারণে তাকে আটক করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ২৯ মে ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার নামক এলাকায় ঢাকা থেকে ভান্ডারিয়াগামী যাত্রীবাহী যমুনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ১০ জন যাত্রী নিহত ও ১৭ যাত্রী গুরুত্বর আহত হয়। দূর্ঘটনার পর থেকেই বাসের চালক আরিফ খানের কোন খোঁজ পাচ্ছিলেন না প্রশাসন। চালক আরিফ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের মানিক খানের ছেলে।

স/এষ্