ঢাকাবুধবার , ১ জুন ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেফতার

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১, ২০২২ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে গতকাল বুধবার ভোরে মিলগেট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- গাজীপুরের টঙ্গীর সান্দারপারের আব্দুল লতিফের ছেলে মো. রানা (২০), হাজী মাজার বস্তি এলাকার আমিরুলের ছেলে মো: সাগর (২০), একই এলাকার সাইদুল ইসলামের ছেলে মো: ইমরান হোসেন (২০) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মো: সাগর হোসেন ওরফে বড় সাগর।

টঙ্গী পশ্চিম থানার এস.আই মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে টঙ্গীর মিল গেট এলাকায় কতিপয় দুষ্কুতিকারী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে ঘটনাস্থলে পৌছে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। এ সময় তাদের হেফাজতে থাকা ৪টি ছোরা উদ্ধার করা হয়। টঙ্গীর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, আসামীগন একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা দীর্ঘদীন যাবৎ টঙ্গীতে ছিনতাই ও ডাকাতি করিয়া আসিতেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স/এষ্