বাঘারপাড়ায় নিশংস ভাবে একজন শ্রমিকে হত্যার অভিযোগ
বাঘারপাড়া, প্রতিনিধি : বাঘারপাড়ায় গৃহস্তের বাড়িতে বিভিন্ন অঙ্গ হানি করে একজন শ্রমিক(কৃষান) কে হত্যা করা হয়েছে।
৩০ মে (সোমবার) রাত ১২টা হতে ভোর ০৬টার মধ্যে বাঘারপাড়ার দরাজহাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামস্থ ইবাদ আলী মোল্যার ছেলে বেনজির আহম্মদের বাড়িতে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।
নিহত শ্রমিক(কৃষান) হলেন একই উপজেলার ধুপখালী গ্রামের দলিল উদ্দিন মোল্যার ছেলে নকিম উদ্দিন(৬০)।
গৃহস্থ বেনজির আহমেদ ও তার পারিবারিক সূত্রে জানা যায়, ২৬ মে-২০২২ তারিখে স্থানীয় ছাতিয়ানতলা বাজার হতে বেনজির আহমেদ ধান কাটার জন্য তিনজন কৃষান বাড়িতে নিয়ে আসেন। এরপর ২৯ মে-২২ তারিখে তিনজনের মধ্য হতে একজন বাড়ি ফিরে যায়। অন্য দুইজন ২৯ মে- ২২ তারিখ রাতে খেয়ে একই কক্ষে ঘুমিয়ে পড়ে।
পরেরদিন ৩০ মে-২২ তারিখ সকাল ০৬টার সময় বাড়ির মালিক বেনজির আহমেদ শ্রমিক(কৃষান)দেরকে ডাক দিতে যেয়ে ঘরের দরজা খোলা দেখে ভিতরে যেয়ে দেখেন শ্রমিক নকিম উদ্দিন(৬০) মৃত্যু অবস্থায় পড়ে আছে। তিনি দেখতে পান তার চোখ উপড়ানো ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় আছে। এছাড়া নিহত শ্রমিকেরা অপর সঙ্গী পালিয়ে গেছে।
এরপর তিনি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে।
বাঘারপাড়া থানা সূত্র থেকে থানা পুলিশ/প্রেস ফ্যামিলি হটসএপ গ্রুপের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সুরতহাল রিপোর্টে দেখা যায় নিহত শ্রমিককে চোখ উপড়ে, পুরুষাঙ্গ কেটে এবং শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ সূত্র থেকে জানা যায়।
এছাড়া এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় আছে বলে জানানো হয়েছে।
স/এষ্

