ঢাকারবিবার , ২৯ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বরিশালে সময় টিভির সাংবাদিককে অপহরণের চেষ্টা

চমক নিউজ বার্তা কক্ষ
মে ২৯, ২০২২ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে সময় টিভির সাংবাদিককে অপহরণের চেষ্টা

বরিশাল ব্যুরো ॥ সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপুকে অপহরণের চেষ্টা করেছে দুর্র্বৃত্তরা। রোববার (২৯ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উত্তর বগুড়া রোড মুমীতু কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

বরিশাল মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিবি) মঞ্জুর হোসেন বলেন, আমরা এমন একটি অভিযোগ প্রাথমিকভাবে পেয়েছি। খবর পেয়ে ওই এলাকায় এসেছি এবং সিসি টিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা করছি।

সাংবাদিক অপূর্ব অপু বলেন, ‘বিকেল সাড়ে ৩টার দিকে অফিস থেকে হেঁটে বাসায় যাওয়ার সময় ৪/৫ জনের একটি দল আমার ওপর আক্রমণ করে এবং প্রাইভেটকারে তোলার চেষ্টা করে। আমি দৌড়ে আত্মরক্ষা করি। কারা এই কাজ করেছে তা বলতে পারছি না। কি কারণে করেছে তাও বলতে পারছি না। তবে কিছু দিন আগে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার নিয়ে নিউজ করেছিলাম।’

গোয়েন্দা পুলিশের পরিদর্শক হরিদাস নাগ বলেন, আমরা সিসি টিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা করছি। এছাড়া যে কমিউনিটি সেন্টারের সামনে ঘটনা তার মালিক শাহিন হোসেন মল্লিক মামুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে গোয়েন্দা অফিসে নেওয়া হয়েছে।

সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরন বলেন, প্রকাশ্য দিবালোকে এ ঘটনা গণমাধ্যমের ওপর হুমকি। আমরা চাই অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হোক।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা বলেন, সাংবাদিক অপুকে অপহরণের বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছি। হামলাকারীদের সনাক্ত করে দ্রুত গ্রেফতার করাতে হবে।

স/এষ্