ঢাকারবিবার , ২৯ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে অপহৃত স্কুল শিক্ষার্থী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

চমক নিউজ বার্তা কক্ষ
মে ২৯, ২০২২ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে অপহৃত স্কুল শিক্ষার্থী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের টঙ্গীতে অপহৃত দশম শ্রেণির স্কুল শিক্ষার্থী নাহিদকে (১৫) উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার দায়ে রতন মিয়া (৩০) নামে এক অপহরণকারীকে গ্রেফতার করে গতকাল রবিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অপহৃত নাহিদ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার মানিক মিয়ার ছেলে।

সে পরিবারের সদস্যদের সাথে স্থানীয় তারগাছ এলাকায় বাস করে আহসান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশুনা করে। অপহরণকারী রতন শরীয়তপুরের জাজিরা থানার কিনা উল্লাহ মাতাব্বকান্দি গ্রামের চাঁন মিয়ার ছেলে।

টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক ইয়াসিন আরাফাত জানান, নাহিদ পূর্ব আরিচপুর গাজীবাড়ি এলাকায় তার খালার বাসায় বেড়াতে যায়। গত ২৫ মে বেড়ানো শেষে সে নিজ বাসায় ফেরার পথে নিখোঁজ হয়। গত ২৭ মে নাহিদের পিতা এ সংক্রান্তে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরে অজ্ঞাত মোবাইল নম্বর থেকে ফোন করে অপহরণ চক্রের সদস্যরা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেয়।

এঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযানের প্রস্তুতি নেয় পুলিশের একটি দল। পরে শরীয়তপুর জেলার জাজিরা থানার বিকেনগর কলেজগেট এলাকায় ওহাবের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। সেখানে একটি কক্ষে অবরুদ্ধ অবস্থায় রবিবার ভোর রাতে নাহিদকে উদ্ধার করা হয়।

এ সময় অপহরণকারী রতন মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগি অন্যরা পালিয়ে যায়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রতন মিয়া পুলিশকে জানায়, তার অপর সহযোগী নোয়াব খান ও শাহিন বেপারীর সহায়তায় সে নাহিদকে অপহরণ করেছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স/এষ্