ঢাকারবিবার , ২৯ মে ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত- ২

চমক নিউজ বার্তা কক্ষ
মে ২৯, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত- ২

লাভলু শেখ লালমনিরহাট থেকে : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাকেজ আলী (৩৪) নামে ট্রোক চালক নিহত হয়েছে। এই ঘটনায় ২ ট্রাকে ২ জন আহত হয়েছে।

রোববার ( ২৯ মে) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা চাপারতল এলাকায় আকাশ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ট্রাক চালক মারকেজ আলী বগুড়া জেলার শেরপুর মির্জাপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বগুড়ার শেরপুর থেকে পাথরের জন্য বুড়িমারী স্থলবন্দর যাচ্ছিল। অপরদিকে পণ্যবাহী একটি ট্রাক নারায়ণগঞ্জের যাওয়া একটি ট্রাক সেখানে দাঁড়িয়ে থাকে।

পরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কাকিনা চাপারতল এলাকায় বুড়িমারীগামী ট্রাকটি পৌঁছালে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মারকেজ আলী নিহত হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম গোলাম রসুল কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত ২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স/এষ্