বরিশালে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধায় পন্ড
মোঃ মোছাদ্দেক হাওলাদার,বরিশাল ব্যুরো ॥ প্রধানমন্ত্রী কর্তৃক বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি এবং ছাত্রলীগ সন্ত্রাসী কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে বরিশাল মহানগর,বরিশাল জেলা দক্ষিণ ও উত্তর জেলা যুবদল সহ জেলা ও মহানগর ছাত্রদল পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শনিবার (২৮ মে) সাড়ে ১১টায় সদররোডের জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সম্মুখে যুবদল যৌথভাবে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
বরিশাল মহানগর যুবদলের সভাপতি এ্যাড, আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপি আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড, মীর জাহিদুল কবির জাহিদ, জেলা সদস্য সচিব এ্যাড, আখতার হোসেন মেবুল, জেলা দক্ষিণ যুবদল সাধারন সম্পাদক এ্যাড. এইচ এম তছলিম উদ্দিন,ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান,মহানগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড,মাজহারুল ইসলাম জাহান প্রমূখ।
অপরদিকে একইস্থানে একই দাবীতে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরে বেড় হওয়ার চেষ্টা করলে পুলিশ টাউন হল প্রধান ফটকের সামনে বাধা দিয়ে মিছিল পন্ড করে দেয়। এসময় জেলা ও মহানগরের ছাত্রদলের বিভিন্ন প্রর্যায়ের নেতা কর্মীরা পুলিশী বাধা অতিক্রম করে বেড় হওয়ার জন্য চেষ্টা করে ব্যার্থ হয়ে দলীয় কার্যলয় ফিরে যায়।
স/এষ্

