রাজধানীতে যাত্রী হয়রানি রোধে ট্রাফিক বিভাগের জনসচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত
এস, এম, মনির হোসেন জীবন: রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় যাত্রীদের ইচ্ছার বিরুদ্ধে টানা হ্যাচড়া করে বাসে উঠানো, যাত্রীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, যাত্রী হয়রানি বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায়, যত্রতত্র যাত্রী উঠা-নামা করানোর বিষয়ে সতর্কতাকরন এবং জনসচেতনতামূলক পথসভা আজ সকালে অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে বুধবার সকাল ১০ টায় পরিবহন মালিক /শ্রমিক, চালক এবং হেল্পারদের নিয়ে এ পথ সভার আয়োজন করে ডিএমপি’র ট্রাফিক ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোন।
এসময় ট্রাফিক ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গোবিন্দ চন্দ্র পাল পথসভায় বলেন, বাসযাত্রী দের অহেতুক হয়রানি বন্ধে কার্যকর ভূমিকা পালনের জন্য সকলের প্রতি আহবান জানান।
তিনি বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সবাইকে সতর্ক করেন।
পথ সভায় ট্রাফিক যাত্রাবাড়ী জোন সহকারী পুলিশ কমিশনার মোঃ তারিকুল ইসলাম মাসুদসহ সংশ্লিষ্ট এলাকার টিআই ও পুলিশ সার্জেন্টগণ এসময় উপস্থিত ছিলেন।
স/এষ্

